ছোটশলুয়ায় ইজিবাইক মেরামতকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
ছোটশলুয়ায় ইজিবাইক মেরামতকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় ইজিবাইক মেরামতের সময় দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হকাজ্জেলের ছেলে।


নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, জাহাঙ্গীর ইজিবাইকের সামনে দাঁড়িয়ে হর্ন মেরামত করছিলেন। এসময় তার ভাইয়ের দেড় বছর বয়সী শিশু অসাবধানতাবশত চাবি অন করে ফেলে। ইজিবাইকটি চলতে শুরু করে সামনে থাকা নারকেল গাছে ধাক্কা দেয়, সঙ্গে জাহাঙ্গীরকেও ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।


স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি নেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়।’ এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসিকা জানান, জাহাঙ্গীর গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আসেন। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)