মহেশপুরের কুসুমপুর সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময়

চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার বন্ধে আহ্বান

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
মহেশপুরের কুসুমপুর সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময় ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উদ্যোগে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামে মো. রফিকুল ইসলামের কৃষি ফার্মে মাদক, গরু ও স্বর্ণ চোরাচালান এবং সীমান্ত অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম। এছাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ মো. সিহানুক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর কোম্পানি কমান্ডার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


সভায় ব্যাটালিয়ন অধিনায়ক তাঁর বক্তব্যে সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সকল প্রকার চোরাচালানকে সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে তিনি মাদককে ‘না’ বলার শপথ নেওয়া, মাদকের ক্ষতিকর দিকসমূহ আলোচনা, পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদান, সন্ধ্যার পর শূন্য লাইনে যাওয়া থেকে বিরত থাকা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন, ভারতীয় জমি লিজ না নেওয়া, ভারতীয় জমিতে দিনমজুরের কাজ না করা, সীমান্ত অতিক্রম করে গরু না চড়ানো, গরু চোরাচালানে জড়িত না হওয়া এবং সীমান্তে সম্ভাব্য পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার ব্যাপারে সকলকে অনুরোধ করেন। 


তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান ও মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি পরিচয় গোপন রেখে তথ্য প্রদানে সকলকে উৎসাহিত করেন। এছাড়া তিনি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। 
সভা শেষে স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সকলে মাদক ও মানব পাচার প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)