ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আব্দুর রউফ খোকন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন। এছাড়া মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসা ও উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল রশিদ, সিনিয়র সহসভাপতি বাবলু আলী, সহসভাপতি, চাঁদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, মহিদুল ইসলাম, আবুল কালাম, সাহিদুল ইসলাম, শামিম আলী,আনোয়ার আলী, মিঠুন আলী, ইব্রাহিম আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা।
