ঝিনাইদহে দরজা ভেঙে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
ঝিনাইদহে দরজা ভেঙে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে নেছার আলী (৫৫) নামের এক চাতাল শ্রমিকের লাশ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। তিনি যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের সোনাই মণ্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা নারায়ণপুর এলাকার একটি চাতালের দ্বিতল ভবনে তার লাশ পাওয়া যায়। নেছার আলীর স্ত্রী দিপালী খাতুন অভিযোগ করেন, পাওনা টাকা না দিতে পারায় তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার সকালে তালসার বাজারে এক হোটেলে খেতে গেলে পাওনাদাররা তাদের সেখান থেকে বের করে আনে। বোন শিফালী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাদের ধরে নিয়ে যাওয়া হয়।


তিনি জানান, রাতে তাদের চাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সকালে নেছার আলীকে পায়ে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রতিবাদ করলে তাকে নিচে নামিয়ে দেওয়া হয়। ১০ মিনিট পর খবর আসে, নেছার আলী মারা গেছেন। শিফালী খাতুন জানান, শরিফুল ও তার লোকেরা তার বোন জামাইকে নির্যাতন করলে তার মৃত্যু হয়। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।


চাল কল মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন ভান্ডারী বলেন, শ্রমিক নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয়। তবে মৃত্যুর ঘটনায় তিনি কিছু জানেন না। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘লাশ দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত বলা যাচ্ছে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)