জীবননগরে জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একজন আহত

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
জীবননগরে জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একজন আহত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন- খয়েরহুদা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। 


স্থানীয় সূত্রে জানা যায়, খয়েরহুদা গ্রামের রমজান কারীর ছেলে জুবায়ের হোসেন জুবা (৩০) ও জিহাদ হোসেনের (২৪) সাথে শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমস্যার সমাধান সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার পুনরায় জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্য মারামারি হয়। এসময় প্রতিপক্ষরা শফিকুল ইসলামের নাকের সামনে অংশ কামড়িয়ে ছিড়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


এ বিষয়ে শফিকুল ইসলাম জানান, জুবা ও জিহাদ একটি পাকা বিল্ডিং নির্মাণ করছে। পরবর্তীতে তারা আমার জমির অংশে চলে আসে। আমি তাদের নিষেধ করি যাতে আমার জমিতে না আসে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর আক্রমণ করে সেই সাথে লাঠিসোঁটা দিয়ে আমাকে বেধড়ক পেটায়। এরপর তারা আকস্মিকভাবে আমার নাকের অংশ কামড়ে ধরে ছিঁড়ে ফেলে।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, থানায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)