কুড়ুলগাছি হাইস্কুলে শিক্ষকদের নোট বই দিলেন সভাপতি

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
কুড়ুলগাছি হাইস্কুলে শিক্ষকদের নোট বই দিলেন সভাপতি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে নোট বই বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এই নোট বই করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এই নোট বই বিতরণ করা হয়। শিক্ষকদের কাজের সুবিধার্থে ও শ্রেণিকক্ষে পাঠদানে গঠনমূলক সহায়তা করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেরা সভাপতি মামুনুর রহমানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)