অসহায় অসুস্থ মানুষের মাঝে উপহার-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-23 ইং
অসহায় অসুস্থ মানুষের মাঝে উপহার-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এলাকার অসহায় অসুস্থদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ করেছে মানবতার জন্য সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের সৌজন্যে তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্বরে ঔষধিগুণ সম্পৃক্ত একটি হরিতকী গাছ রোপণের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় সংগঠনটি ২ জনকে টিনের দোচালা বাড়ি, একজনকে ১ লাখ টাকার ডিপিএস, একজনকে ১টি গরু, একজনকে দুটি ছাগল, দুজনকে নগদ অর্থ, একজনকে হুইল চেয়ার, একজনকে দুই মাসের খাবার দেওয়া হয়।


এসময় প্রধান অতিথি বলেন, ‘মানবতার জন্য সংগঠন একটি পরিবেশবাদী সংগঠন। এরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে।  তাছাড়া এরা অসহায়ের পাশে দাঁড়ায়। তাদের মতো মানুষ আছে বলেই তো অসহায় মানুষগুলো শক্তি পায়। সমাজের সকলে এই সংগঠনের পাশে দাঁড়াবেন। আমরাও এই সংগঠনের পাশে আছি এবং এদের উত্তর উত্তর সফলতা কামনা করি।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক আহসান হাবীব, সম্পাদক শাহিন সরকার, সংগঠনের সদস্য মান্নান, সুলতান, মামুন, সাহাবুল, নিরব, রিয়াজদ্দিন, ঝণ্টু, রাকিবুল, সেলিম, সতেজ, মঞ্জুর, আকরাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)