আজ থেকে ইলিশ ধরবে জেলেরা

আপলোড তারিখঃ 2017-10-23 ইং
আজ থেকে ইলিশ ধরবে জেলেরা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: অক্টোবরের প্রথম তিন সপ্তাহ ইলিশের ভরা প্রজনন মৌসুম। তাই চলতি মাসের ১ থেকে ২২ তারিখ নদী ও সাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সে হিসেবে আজ রাত ১২টায় উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় ছিল নিষিদ্ধ। আইন অমান্য করলে জেল অথবা জরিমানা, এমনকি উভয় দ-ের বিধান রয়েছে। জানা গেছে, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নির্বিগ্নে যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সে জন্যই ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)