ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কৃষক দলের পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কমিটি গঠনের এই সভা অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ডের সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং ৬ নম্বর ওয়ার্ডের সভা পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান ইমাম এবং সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু।
৫ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কুদ্দুস আলী। ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হন হেলাল উদ্দিন (হেল্টু), সাধারণ সম্পাদক মজিবার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক সেণ্টু আলী ও আবু সাঈদ, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, আবুল কালাম, সাহিদুল ইসলাম, হাসমত আলী, জিয়াউর রহমান, শামিম রেজা, আনোয়ার হোসেন টিক্কা ও শিপন আলী। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
