ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ ও সমাবেশ

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ ও সমাবেশ ছবির ক্যাপশন:

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। গতকাল সোমবার বিকেলে জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)