মেহেরপুরে পুরাতন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
মেহেরপুরে পুরাতন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে সড়ক ও মহাসড়কে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।‎ গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের টিটিসি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর। অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস চালনার অভিযোগে তিনটি বাসের চালকের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের কাছ থেকে ভবিষ্যতে এসব যানবাহন সড়কে না নামানোর মুচলেকা নেওয়া হয়। ‎অভিযান চলাকালে বিআরটিএর সহকারী পরিদর্শক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)