ছবির ক্যাপশন:
আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য মুজিবনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। গতকাল সোমবার এ কর্মসূচি অনুষ্ঠি হয়। প্রথমে নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করেন। পরে কেদারগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মশিউর রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল, বাগোয়ান ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম কালু, মোনাখালী ইউনিয়নের সভাপতি রাইয়ানুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাউসার আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য জরুরি। আসন্ন সম্মেলন সফল ও স্মরণীয় করতে সকল নেতা-কর্মীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
