স্বপ্ন সোপান ব্লাড ব্যাংকের ১৫০তম রক্তদানের মাইলফলক

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
স্বপ্ন সোপান ব্লাড ব্যাংকের ১৫০তম রক্তদানের মাইলফলক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক’ তাদের ১৫০তম রক্তদানের মাইলফলক স্পর্শ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গতকাল সোমবার বড়শলুয়ার বাদশা মিয়া ১৫০তম রক্তদাতা হিসেবে রক্তদান করেন। ইসলামী ও মানবিক চেতনায় গড়ে ওঠা ‘স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক’ সংগঠনটি ২০২৪ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠা করেন বড়শলুয়ার সন্তান ডা. কনক রেজা অংকন। তার উদ্যোগেই ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। ওই বছরের ১৩ নভেম্বর প্রথম রক্তদানের মধ্যদিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়।


এরপর থেকে সংগঠনটি নিয়মিতভাবে চুয়াডাঙ্গা জেলার মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করে আসছে। ১০০তম রক্তদান উপলক্ষে গত ২৯ মার্চ এক ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানও আয়োজন করা হয়। সংগঠনের পরিচালক মুস্তাফিজুর রহমান (জনি) ছাড়াও নেতৃত্বে রয়েছেন তানসির আহম্মেদ, লাবু ইসলাম, শাহীন রেজা, সাজ্জাদুর বাপ্পি, আবুজার, সাগর, আলামিন, আকাশ রানা, সাবিতসহ অনেকে।


প্রতিষ্ঠাতা ডা. কনক রেজা অংকন বলেন, ‘স্বপ্ন সোপান ও এর ব্লাড ব্যাংক দুটি সংগঠনই এলাকাবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতার সেবায় নিয়োজিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ পরিচালক জনি বলেন, ‘রক্তের প্রয়োজনে আমরা সদা প্রস্তুত। চুয়াডাঙ্গা জেলায় যেকোনো সময় যেকোনো রক্তের প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)