দামুড়হুদায় জামায়াতের অর্থায়নে রাস্তা সংস্কার

কালিয়াবকরি গ্রামে সংস্কার কাজের উদ্বোধন করলেন রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
দামুড়হুদায় জামায়াতের অর্থায়নে রাস্তা সংস্কার ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামে জামায়াতে ইসলামীর অর্থায়নে হাফ মাইল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার এই কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সবসময় বঞ্চিত মানুষের পাশে আছি। ক্ষমতায় না থাকলেও মানুষের জন্য কাজ করতে চাই। আর যদি ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবো। মানুষের অধিকার মানুষের কাছেই পৌঁছে দেব।’


প্রধান অতিথি আরও বলেন, ‘আজ ঢাকা শহরে বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। আল্লাহ যেন তাদের শহিদ হিসেবে কবুল করেন এবং আহতদের আল্লাহ তাঁর কুদরতি মদদ দ্বারা হেফাজত করেন।’ জেলা আমির গ্রামের রাস্তার অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করে উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, ‘আপনারা এত কষ্ট করেন! বিগত স্বৈরাচারীর দোসররা রাস্তা করতে গিয়ে পাথরের বদলে ইটের খোয়া দিয়েছে, বালির বদলে মাটি দিয়েছে, পিচের বদলে চিটাগুড় কিংবা পুড়া মোবিল ব্যবহার করেছে। বিল্ডিং নির্মাণে রডের বদলে বাস দিয়েছে-এই হলো তাদের উন্নয়ন। এখনো যদি তাদেরই ভোট দেন, তাহলে বুঝবেন না তো কী হারালেন।’


তিনি আরও বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী করি। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আপনাদের সন্তানদের চাকরির নিশ্চয়তা দিচ্ছি-ঘুষ লাগবে না, সমাজিক কাজে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। এখন সবাই বলছে-সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির আব্দুল গফুর ও উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন। আরও উপস্থিত ছিলেন যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নতিপোতা ইউনিয়ন সেক্রেটারি রাশেদুজ্জামান। উদ্বোধন শেষে রুহুল আমিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)