আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন শাখার সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় আলুকদিয়া বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হাসান, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. মিজানুর রহমান মিজান, সহসভাপতি জাহিদ টিপু ও মানবাধিকার সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জালাল।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন আখতার। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন লাড্ডু, সহসভাপতি রোকোনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম, যুবদল নেতা সোহাগ রহমানসহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


অনুষ্ঠান শেষে গতকাল ঢাকায় মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি রোকোনুজ্জামান রোকন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)