ছবির ক্যাপশন:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রিয়াদ আলীকে সভাপতি ও মো. নাহিদ হাসান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত রোববার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন তারা।
নবগঠিক এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শেখ তুহিন, সহ-সভাপতি মো. নুরুল হক নূর, নায়েব আলী ও সজীব আহম্মেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সম্রাট হক রিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মো. সাব্বির আহম্মেদ ও মো. শিহাব আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান ভিক্টর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট হাসান সাইফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল তাসফিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ আলী, অর্থ সম্পাদক মো. ওমর আলী দায়িত্ব পেয়েছেন। ৭ জন কার্যকরী সদস্যসহ এই কমিটিতে আরও অনেকে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।
