চুয়াডাঙ্গায় বিআরটিএ’র বিশেষ অভিযান শুরু

সড়ক-মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচল বন্ধ করতে

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
চুয়াডাঙ্গায় বিআরটিএ’র বিশেষ অভিযান শুরু ছবির ক্যাপশন:

সড়ক-মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচল বন্ধ করতে চুয়াডাঙ্গায় অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রথম দিন শহরের দৌলতদিয়াড়ে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে পরিচালিত অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।


বিআরটিএ সুত্র জানায়, গতকাল থেকে সারাদেশে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচলে কঠোরতা আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক-কাভার্ডভ্যান সড়কে চলাচল করলে তা জব্দ করে বাজেয়াপ্ত করা হবে। একই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে।


অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির, নিরাপদ সড়ক চাই- নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম ও উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)