আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আলমডাঙ্গা, জীবননগর ও মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলা ও নাশকতা মামলার এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেদবাড়ীয়া গ্রামের শাহাদত আলীর ছেলে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার (৪৪) ও হারদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোয়াতলা গ্রামের মৃত শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০)।
থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার ওসি মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই এস এম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারা এবং ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮ এর ৩/৪/৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



এদিকে জীবননগর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে বাঁকা ও হাসাদাহ ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. মিণ্টু (৪৫), একই ওয়ার্ডের সহসভাপতি মৃত শহর আলী মণ্ডলের ছেলে আবু তালেব (৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী (৫৪)।


জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা রয়েছে এবং তাদের জেলহাজতে পেরণ করা হয়েছে।
অপর দিকে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মেহেরপুরের ৩টি থানা-পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাকদ শেখ আবু সাইদ (২৫), তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৮), রামনগর গ্রামের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান (৫০), আওয়ামী লীগ সমর্থক নওপাড়া গ্রামের আবুল বাসার (৩৮) ও রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আসাদুল হক (৫৫) এবং মেহেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থক অংকুর (২৮)।
‎    ‎পুলিশ জানায়, মেহেরপুরের ৩টি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়ার মামলা তদন্তাধীন রয়েছে। ওই মামলার আসামি হিসেবে স্ব স্ব থানায় তাদের গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)