বিএনপি নেতা আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
বিএনপি নেতা আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ২১ জুলাই চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। এই দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, আলী মাসুদ জোয়ার্দ্দার বাবু দলের প্রতি অবিচল ছিলেন এবং রাজনৈতিক কর্মসূচিতে সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যু ছিল দলের জন্য অপূরণীয় ক্ষতি।
এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে আজ। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্বজন ও শুভাকাক্সক্ষীরা এতে অংশ নেবেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)