চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪

পাঁচ ক্যাটাগরিতে মনোনীত ৪ গুণীজন ও সাংস্কৃতিক সংগঠন

আপলোড তারিখঃ 2025-07-21 ইং
চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪-এর জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে পদক প্রদান কমিটি। গতকাল রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবেদনকারীদের দাখিলকৃত তথ্য ও উপাত্ত পর্যালোচনা শেষে সম্মাননা প্রদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে চারজন গুণী ব্যক্তি ও একটি সাংস্কৃতিক সংগঠনকে মনোনীত করা হয়।


মনোনীতদের মধ্যে রয়েছেন- সৃজনশীল সংস্কৃতি গবেষক ড. আব্দুর রশীদ, যন্ত্রসংগীতে রুহুল কুদ্দুস টুল্ল, কণ্ঠসংগীতে সহিদুল হক বিশ্বাস, নাট্যকলায় বিল্লাল হোসেন ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নাঈম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক তুহিন সুলতানা, খুলনা বেতারের শিল্পী সহিদুল ইসলাম সহিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং বিটিভির সংগীতশিল্পী মশিউর রহমান।


সভা শেষে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এই পদক প্রদানের উদ্যোগ গুণীজনদের প্রাপ্য সম্মান ও প্রণোদনা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।’ এদিকে, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)