মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-07-20 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের উপজেলা মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে নারী ও শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে একটি চায়না রিং জাল। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।


    মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানা গেছে, কুসুমপুর বিওপির আওতায় সীমান্ত পিলার ৬১/২০-আর সংলগ্ন ইছামতি নদীতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নায়েক মো. জয়নাল হাজারীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এই অভিযানে ১টি চায়না রিং জাল উদ্ধার করা হয়। 


    এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৯-আর হতে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা শ্রীনাথপুর গ্রামের একটি মেহগুনী বাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক বাংলাদেশি নারী। নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে “জাস্টিস অ্যান্ড কেয়ার” যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়। 


    এছাড়া বিকেল ৪টা ২০ মিনিটে খোসালপুর বিওপির টহল দল ৬১/১৬-আর পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে চাপাতলা গ্রামের একটি মালটা বাগানের পাশে অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে চালানো এ অভিযানে ২ নারী ও ১ শিশুকে আটক করা হয়, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।


    একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির নিয়মিত টহলদল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা বাজার এলাকা থেকে আরও ২ জন বাংলাদেশীকে আটক করে। এদের একজন পুরুষ। তার নাম নূর ইসলাম (২৫)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)