গাংনীতে প্রি-ক্যাডেট হাইস্কুলে কৃতিদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-07-20 ইং
গাংনীতে প্রি-ক্যাডেট হাইস্কুলে কৃতিদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী ‘প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল’ থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজাহান সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এ.কে.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াদুদ এবং পরিচালনা কমিটির সদস্য আব্দুর রকিব। বিদ্যালয়ের অধ্যক্ষ রোমানুল হক সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিতিত ছিলেন।


বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)