জীবননগরের রায়পুরে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন

দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-07-20 ইং
জীবননগরের রায়পুরে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লাহর ছেলে হাসানুজ্জামান (২১) ও একই গ্রামের মসলেম আলীর ছেলে হাবিবুর রহমান (৫০)। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনায় সসহযোগিতা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল আলম ও জেলা পুলিশের একটি দল।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা সৈয়দজাদী মাহবুবা বলেন, ‘দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে জীবননগর থানার জরুরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে আমার কার্যালয়ে এনে অভিযোগের সত্যতার পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩-এর ৭(ক) ও (গ) ধারায় উভয়কে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)