মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-07-20 ইং
মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন ছবির ক্যাপশন:

মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এই চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন চলছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে গত বছরের গণঅভ্যুত্থানের তাৎপর্য ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হচ্ছে।


‎‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, গত বছরের ১ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সেই সাহসী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই এই চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


‎এছাড়াও মেহেরপুর সরকার মহিলা কলেজের অধ্যক্ষ মুহা. আবদুল্লাহ আল-আমিন (ধূমকেতু), সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, টিটিসি’র অধ্যক্ষ ড. শামীম হোসেন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক হাসানুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে গাংনী সরকারি ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি কলেজ এবং প্রথম স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ।


‎‎    অন্যদিকে, ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রথম স্থান অর্জন করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)