ছবির ক্যাপশন:
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ১৪টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক শাহজালাল বাবু। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু সার্বিক দায়িত্ব পালন করেন এবং ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ ও অ্যাড. আতিয়ার রহমান। নির্বাচনে মোট ৪৫৭ ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোট দিয়েছেন, যা ৯৮ শতাংশ।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাহিদুল ইসলাম (হরিণ প্রতীক) ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন (মোটরসাইকেল প্রতীক) ১১৯ ভোট ও আশেষউদ্দৌলা লিটন পেয়েছেন ১১০ ভোট। সহসভাপতি পদে ইউনুছ আলী (আম প্রতীকে) ২৪৯ ভোট নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসান (ডাব প্রতীকে) ১৯৯ ভোট, জিয়াউর রহমান (কাঁঠাল প্রতীকে) ১১৫ ভোট ও মেহেদী আসার নয়ন (আনারস প্রতীকে) ২৩৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে শাহজালাল বাবু (ছাতা প্রতীকে) ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদুল ইসলাম (ফ্যান প্রতীকে) ২২২ ভোট পান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুল হাকিম (হাতি প্রতীক) ২৮৪ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বেল্টু (মোমবাতি প্রতীক) ৩০৫ ভোট, ইব্রাহিম খলিল (বাল্ব প্রতীক) ১৩৮ ভোট, কোষাধ্যক্ষ আজিজুর রহমান (তালা-চাবি প্রতীক) ২৪৬ ভোট, মমিনুল ইসলাম বিপু (মোবাইল প্রতীক) ১৮৮ ভোট, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম (মাইক প্রতীক) ২৮৪ ভোট, ক্রীড়া সম্পাদক রাশেদুজ্জামান বিল্টু (ফুটবল প্রতীকক) ২৮২ ভোট, দপ্তর সম্পাদক সলিমুল্লাহ (কলস প্রতীক) ১৮৭ ভোট। ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ২ নম্বর আমিরুল ইসলাম, ৩ নম্বর আব্দুর রহমান, ৪ নম্বর ফারুক হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম লাভলু ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রোকনুজ্জামান তোতাম নির্বাচিত হন। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’ তিনি নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে যারা কাজ করেছেন সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
