চুয়াডাঙ্গায় ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে

আপলোড তারিখঃ 2025-07-20 ইং
চুয়াডাঙ্গায় ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি ছবির ক্যাপশন:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ হওয়া বীর সন্তানদের স্মরণে চুয়াডাঙ্গায় ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া সামাজিক বনবিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চ সংলগ্ন চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার শহিদ দুই সন্তান- শাহারিয়া (শহিদ হন ২৩ জুলাই ২০২৪) ও মাসুদ রানা (শহিদ হন ৫ আগস্ট ২০২৪)-এর স্মরণে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। গাছ দুটি নিজ হাতে রোপণ করেন শহিদ শাহারিয়ারের পিতা ও শহিদ মাসুদ রানার স্ত্রী এবং সন্তান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বন বিভাগের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।


কর্মসূচিতে শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বও আলোচিত হয়। জেলা প্রশাসক বলেন, ‘শহিদদের রক্তের ঋণ শোধ হবে না, তবে তাঁদের স্মৃতিকে ধরে রাখার এ প্রয়াস অব্যাহত থাকবে।’ অন্যদিকে, পুলিশ সুপার শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্ম যেন এই আত্মত্যাগকে মূল্য দেয়, সেজন্য এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।’


বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)