ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2025-07-19 ইং
ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

শহিদ জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল শুক্রবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ছাত্রদলের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)