ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম, অবকাঠামো এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করার জন্য অর্থনৈতিক, শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উন্নয়নমূলক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান। এসময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আট সদস্যবিশিষ্ট একটি উন্নয়নমূলক কমিটি গঠন করা হয়। অর্থনৈতিক কমিটির আহ্বায়ক হয়েছেন- মো. আবুল হোসেন, সদস্য. মোছা. ফেরদৌসী রহমান ও মো. মুক্তারুল ইসলাম।
শিক্ষার মানোন্নয়ন কমিটির আহ্বায়ক মোছা. সালমা খাতুন, সদস্য মো. ফজর আলী ও মো. জুলফিকার আলী। শৃঙ্খলা কমিটি আহ্বায়ক মোছা. ফাহিমা খাতুন, সদস্য মো. জুলফিকার আলী ও মো. হাবিবুর রহমান। পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম ও মোছা. অনুপমা সুলতানা
এই কমিটি বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের অগ্রগতি এবং স্কুলের বিভিন্ন কার্যক্রম নৈতিক ও শৃঙ্খলাজনিত দিককে আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
