চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডে সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-07-18 ইং
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডে সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌর শহরের কোর্ট মোড়ে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিএনপির প্রবীণ নেতা মো. হাবিবুর রহমান মঙ্গলের হাতে সদস্য ফরম তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি মো. রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মানি খন্দকার ও ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ও সাবেক পৌর কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, বিএনপি নেতা আব্দুল গনি, আব্দুল হান্নান ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন আহমেদ।


বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে তৃণমূল পর‌্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা সময়ের দাবি। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা হবে বলে জানান নেতারা। অনুষ্ঠানে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)