ছবির ক্যাপশন:
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। মিছিল শুরুর আগে সাহিত্য পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার যদি নিপীড়ন চালাতে আসে, তবে যুবদল কঠিন জবাব দেবে। বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এখনো তারা ষড়যন্ত্র করছে, তবে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কেউ রেহাই পাবে না।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খাঁন, সহসভাপতি তৌফিক এলাহী, রাশেদুল ইসলাম রাশেদ, নাসির উদ্দীন খেদু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবলু, সহ-সাধারণ সম্পাদক হুসাইন, মো. আমির, সাইফুল ইসলাম সুমন, জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, যুগ্ম আহ্বায়ক, রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, আমির হোসেন মেম্বার, হাফিজুর রহমান, হাসান মালিক, পৌর যুবদলের আহ্বায়ক, বিপুল হাসান হ্যেজি, সদস্যসচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক, লালন সর্দ্দার, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, মীর উজ্জল, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী বাবু, রাসেল, আলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, সদস্যসচিব সাইফুদ্দীন কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল আরিফ, সাইফুল সেলিম, সোহেল রানা, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জাল্লাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জাহান আলী, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. টুটুল শাহ্, সরোওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন রিংকু, সজিব আহমেদ, শামিম রেজা, মনিরুল ইসলাম মনির, সিদ্দিকুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান মহোন, মরশেদুল ইসলাম লিংকনসহ চুয়াডাঙ্গা জেলা যুবদলের অন্তর্ভুক্ত সকল ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পাথর গেটের সামনে থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সহসভাপতি মোশাররফ তপু, এস এ খান শিল্টু, আনিসুর রহমান লাভলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, জাফর আলী আলতাব হোসেন, যুবদল সদস্য মেহেদী হাসান রোলেক্সসহ গাংনী উপজেলা, মুজিবনগর উপজেলার সকল ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শুরুর পূর্বে জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত থেকে শৃঙ্খলার সঙ্গে মিছিলটি সম্পন্ন করার দিকনির্দেশনা দেন। বিক্ষোভ মিছিলটি কলেজ মোড়ে গিলে যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করেন, এবং অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। সেই সাথে আরও বলেন, এ ধরনের ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে মেহেরপুর যুবদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে, ইনশাল্লাহ।
অপরদিকে, অর্ন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহসভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, যুবদল নেতা আবুল বাশার বাঁশি, মিজানুর রহমান সুজন. মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম আনন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, কোনোভাবেই আর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে আমরা আবারো জুলাই বিপ্লবের মতো এক হয়ে মাঠে থাকবো। রাজনীতিতে আমাদের মত-দ্বিমত থাকতে পারে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের নৈরাজ্যের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া যাবে না।
সমাবেশ অন্যান্য বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করতে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। পাশাপাশি জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে একাত্তরের পরাজিত শক্তি। বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
