কার্পাসডাঙ্গায় মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-07-17 ইং
কার্পাসডাঙ্গায় মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে ৯ কাঠা জমির ওপর দৃষ্টিনন্দন হুদাপাড়া দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন ভবন ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। এসময় পুরো মহল্লার লোকজন ছাদ ঢালাইয়ের শ্রমিকদের সাথে স্বেচ্ছাশ্রমে নেমে পড়ে। 


মসজিদ কমিটির সভাপতি কিতাব আলী জানান, মহল্লাবাসীর প্রচেষ্টায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদের পুরো কাজ শেষ করতে ৩ কোটি টাকার ওপর ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যই ২ কোটি টাকার কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে এখনো ১ কোটি টাকার ওপরে লাগবে। আমি এলাকার প্রবাসীসহ বড় বড় ব্যবসায়ী ও দানবীর লোকদের আহ্বান করছি আমাদের মসজিদ ভিজিট করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)