মেহেরপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2025-07-17 ইং
মেহেরপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সরফরাজ খান সোনা (৫৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের রনি রেস্তোরাঁর সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। নিহত সরফরাজ খান সোনা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও শামসুল আলম খানের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে সরফরাজের মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সোনাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’



দুর্ঘটনার খবরে মেহেরপুরের ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হোটেল বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মরহুম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। গতকাল রাত পৌনে নয়টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)