বিষপানের ৬দিনের মাথায় দর্শনার যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-10-23 ইং
বিষপানের ৬দিনের মাথায় দর্শনার যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শুভ (২১) দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের গ্রামের মাঝপাড়ার মৃত হুকুম আলী খোকনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার নিজ বাড়ির পার্শ্বে বিষপান করেন শুভ। তাকে উদ্ধার করে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। দীর্ঘ ৬ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌছালে স্বজনদের আহাজারীতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশন বাজার মসজিদের সামনে মরহুমের নামাজের জানাযা শেষে গ্রামের মাঠপাড়া নতুন গোরস্থানে দাফন সম্পন্ন হয়। গত তিন মাস আগে শুভ’র সাথে চুয়াডাঙ্গার খেজুরা গ্রামের আসাদুল হকের মেয়ে তানিয়া খাতুনের বিবাহ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)