কালীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-17 ইং
কালীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে দুই দিন নিখোঁজ থাকার পর ভৈরব নদী থেকে শিশু নাইম ইসলামের (৮) মরদেহ উদ্ধার করেছে ছাত্রদল ও এলাকাবাসী। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে ছাত্রদল অভিযান চালায়। দুপুর ১২টার দিকে কচুরিপনা সরিয়ে নদীর ঝাঁপ দেয়ার স্থান থেকে প্রায় ৩০০ ফুট দূরে মরদেহটি উদ্ধার করা হয়।


এর আগে গত সোমবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নাইম। সে মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।


ছাত্রদলের উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী মোর্তুজা রেজা লিটু, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলী ইশতিয়াকসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)