ভারতে অনুপ্রবেশকালে দুই নারী আটক

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-17 ইং
ভারতে অনুপ্রবেশকালে দুই নারী আটক ছবির ক্যাপশন:

ভারতীয় সীমান্ত সংলগ্ন ঝিনাইদহের মহেশপুরে-৫৮ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযানে দুই নারীকে আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। আটককৃতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য মহেশপুর ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে। গতকাল বুধবার ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বাজারে নিয়মিত টহল  চলছিলো। হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে দুইজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। 


অন্যদিকে, আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ৫৮ বিজিবি সদর কর্তৃক পরিচালিত আরেকটি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬৫/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের ভেতর হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)