চুয়াডাঙ্গার কালুপোলে ধানখেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ

৪ জনের নামে ইউনিয়ন পরিষদে অভিযোগ

আপলোড তারিখঃ 2025-07-17 ইং
চুয়াডাঙ্গার কালুপোলে ধানখেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল মাঠে ২৫ কাঠা ধান খেতের জমিতে বিষাক্ত কীটনাশক (ঘাসপোড়া) প্রয়োগ করা অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক কালুপোল গ্রামের মতিউর বলেন, ‘প্রায় ১০ দিন পূর্বে আমার জমিতে ধান রোপণ করি। তার দুই দিন পর রাতের আঁধারে কালুপোল গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে রিফাজ উদ্দীন, হাফিজ উদ্দিন, আফিজ উদ্দিন ও একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে দুল্লভ উদ্দিন পরিকল্পনা করে আমার জমিতে ঘাসপোড়া তরল কীটনাশক স্প্রে করেছে। ইতঃপূর্বেও তারা এমন কার্যকলাপ করে ক্ষতিগ্রস্ত করেছিল।’


এ বিষয়ে মতিয়ার রহমানের বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদে সন্দেহমূলকভাবে ৪ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক লিটু বলেন, ধান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সত্য, তবে সন্দেহমূলকভাবে অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপক্ষের লোকজন উপস্থিত থাকার কথা থাকলেও অভিযুক্তরা কেউ উপস্থিত হয়নি। তিনি আরও বলেন, যেই ফসল পুড়িয়ে ক্ষতিগ্রস্ত করেছে সে বা তারা খুবই জঘন্যতম কাজ করেছে। এটি খুবই গুরুতর অপরাধ, যার বিচার হওয়া অতীব দরকার।
ক্ষতিগ্রস্ত কৃষক মতিউর রহমান বলেন, ‘আমি আমার ফসল নষ্টের ন্যায্য বিচার চায়। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)