ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-07-16 ইং
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জানানো হয়, আগামী ২২ থেকে ২৮ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ২২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হবে। পরে নবগঙ্গা নদীতে অতিথিদের মাধ্যমে মাছের পোনা অবমুক্ত করা হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)