ছবির ক্যাপশন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেহালপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইস্রাফিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন একই ওয়ার্ডের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি রেজুলেশন হাতে এসেছে। সেখানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি মজিদ, সহ-সম্পাদক আইনাল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ ৮ নম্বর ওয়ার্ডের ৫১ জন বিএনপি নেতা-কর্মীর স্বাক্ষর করেছেন।
রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করে আসছিল। যার ফলে দলীয় ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামবাসীর মধ্যে বিএনপি সম্পর্কে নীতিবাচক ধারণা তৈরি হয়েছে। যার প্রেক্ষিতে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধুর উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইস্রাফিলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে এই বহিষ্কারের বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতের কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেন। এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বহিষ্কারের বিষয়টি অস্বীকার করে বলেন, ইস্রাফিলের বিরুদ্ধে যে অভিযোগ তার কোনো প্রমাণ না থাকায় কোনো বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলীর সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
