ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাটকালুগঞ্জ মোড়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম। প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত এবং শহর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নুর-আব্বাস, সাংগঠনিক সম্পাদক লাল মোহাম্মদ লাল্টু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল রহমান হ্যাপি, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লালান মিয়া এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দেশে চলমান অব্যবস্থাপনা ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করা জরুরি। এই সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম দলের সংগঠনকে আরও গতিশীল করবে।’
