সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে চুয়াডাঙ্গার সাইবার এক্টিভিস্ট রিপনের সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2025-07-16 ইং
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে চুয়াডাঙ্গার সাইবার এক্টিভিস্ট রিপনের সাক্ষাৎ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ রিপন ঢাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে লুৎফুজ্জামান বাবরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় অনলাইনভিত্তিক রাজনৈতিক সচেতনতা, দলের ভাবমূর্তি রক্ষায় অনলাইন এক্টিভিস্টদের ভূমিকাসহ চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎ শেষে উভয়ের মধ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক মতবিনিময় হয়।


সাক্ষাৎকালে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘বর্তমান সময়ে রাজনীতিতে অনলাইন এক্টিভিস্টদের গুরুত্ব দিন দিন বাড়ছে। তারা শুধু মতামত প্রচারে নয়, সংগঠনের ভিত্তিকে তৃণমূলে শক্তিশালী করতেও কাজ করছে।’ হোসেন শেখ রিপন জানান, তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দেশপ্রেম, আদর্শ ও সংগঠনের প্রতি আনুগত্য জাগিয়ে তুলতে তারা অনলাইন ও মাঠ পর্যায়ে একযোগে কাজ করছেন। সামনের দিনগুলোতে দলের সুনাম ধরে রাখতে কৌশলগত কর্মকৌশল নিয়েও আলোচনা হয় বলে তিনি জানান। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ রিপন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ের সন্তান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)