আলমডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র খাল পরিদর্শন

আপলোড তারিখঃ 2025-07-16 ইং
আলমডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র খাল পরিদর্শন ছবির ক্যাপশন:

সামান্য বৃষ্টি হলেও আলমডাঙ্গা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাসহ ড্রেনের পানি উপচে পড়ে সৃষ্টি হয় জনদুর্ভোগ। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে ‘ফজলুল হক খাল’ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। স্থানীয়দের অভিযোগ, শহরের একমাত্র পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হিসেবে পরিচিত ‘ফজলুল হক খাল’ (কেনালের পশ্চিম পাশ দিয়ে ডামোশ পর্যন্ত বিস্তৃত) দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। খননের অভাব ও অবৈধ দখলের কারণে খালটি এখন প্রায় বিলুপ্তির পথে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের অবহেলার কারণেই খালটির এই করুণ দশা। ফলে শহরের জলাবদ্ধতা এখন নিত্যদিনের সঙ্গী। গত শনিবার পৌর নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিন খালটি পরিদর্শন করেন ইউএনও শেখ মেহেদী ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘খালটি খননের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এতে করে শহরের জলাবদ্ধতা নিরসনের পথ তৈরি হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)