জীবননগর ও মহেশপুর সীমান্তে ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার

অবৈধ অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-07-14 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ২৬২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। একইসাথে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। 


জানা গেছে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রতিরামপুর গ্রামের মো. ওমর আলীর মেহগনি বাগানে হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময়ে যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া রাত আনুমানিক ১টার দিকে মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের আম বাগানে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল।


এদিকে গত রোববার সন্ধ্যায় খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৬০/৭৪-আর এলাকা হতে ৫০ গজ ভেতরে অবস্থিত মো. আজিজুল মোল্যার মেহগনি বাগানে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে বিজিবির নিয়মিত টহলের সময় ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রাজ্জাক বেপারী (৫৫) ও মো. আনোয়ার হোসেন (৫৪)।


এছাড়া গতকাল সোমবার দুপুর ১২টায় বাঘাডাঙ্গা বিওপির অধীনস্থ সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের দুইতলা মসজিদের সামনে নিয়মিত টহলকালে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।


আটককৃতরা হলেন আবুল হোসেন (৫৬) ও সাকিব মিয়া (২৩)। এছাড়া ১ জন নারী ও ৩ জন শিশু। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)