ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সানোয়ার হোসেন, বাংলাদেশ লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম, গাজীপুর জেলা লাইটিং অ্যান্ড সাউন্ডের সভাপতি মাসুদ রানা, ঢাকা জেলার প্রতিনিধি হাজী মোহাম্মদ জানে আলম, কুষ্টিয়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলার সভাপতি রবিউল ইসলাম গাজী, নড়াইল জেলার সভাপতি সাফায়েত হোসেন, যশোর জেলার সভাপতি গোলক দত্ত, সিলেট জেলার সভাপতি আব্দুল জাব্বার এবং চুয়াডাঙ্গা জেলার সভাপতি খসরুল আলম। এছাড়াও সভায় মেহেরপুর জেলার ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় শিল্পের সার্বিক উন্নয়ন ও পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
