বিদেশি পিস্তলসহ আওয়ামী সন্ত্রাসী ‘ঘ্যানা’ গ্রেপ্তার

ঝিনাইদহে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
বিদেশি পিস্তলসহ আওয়ামী সন্ত্রাসী ‘ঘ্যানা’ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘ্যানা’। গত শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর লে. কর্নেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনা, র‌্যাব ও কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে কালীগঞ্জের দুধরাজপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ঘ্যানা গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।


স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ ক্যাডার ঘ্যানা ৫ আগস্টের পর বিএনপিতে ঢোকার চেষ্টা করছিল। কালীগঞ্জের পূর্বাঞ্চলের আতঙ্ক হিসেবে পরিচিত এই সন্ত্রাসী বহু চাঁদাবাজি, লুটপাটে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি এই ঘ্যানা। সংঘর্ষের দিন তাকে বিদেশি পিস্তল উঁচিয়ে হামলায় অংশ নিতে দেখা গেছে-ভিডিও ফুটেজে এমন তথ্য রয়েছে।


এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘ্যানার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। পিস্তলসহ সে শুক্রবার রাতেই যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে। এখন থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)