সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হন তিনি। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওঝার বাড়িতে নেন। কিন্তু ওঝার ঝাড়ফুকে অপুর অবস্থার আরও অবনতি হলে পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত কলেজছাত্র সারুটিয়া ইউনিয়নের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, অপু বিশ্বাসকে হাসপাতালে নেওয়া হলেও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক তাকে ওঝার কাছে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রোগীকে হাসপাতালে আনার পর আমরা নিশ্চিত হই, সে সাপের কামড়ের শিকার হয়েছে। কিন্তু তার পরিবার চিকিৎসা না নিয়ে ওঝার কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে আনা হয়। তখন সে মুমূর্ষু অবস্থায় ছিল। দ্রুত কুষ্টিয়ায় রেফার্ড করা হলেও সেখানে সে মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)