গাংনীতে আমীন সমাজ কল্যাণ সমিতির কাউন্সিল

৪টি ইউনিটের নতুন কমিটি গঠিত

আপলোড তারিখঃ 2025-07-13 ইং
গাংনীতে আমীন সমাজ কল্যাণ সমিতির কাউন্সিল ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলায় অনুষ্ঠিত হলো আমীন সমাজ কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল। গতকাল শনিবার সকালে পূর্বমালসাদহের ধানসিঁড়ি রিসোর্ট সেন্টার ও রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা, সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা কমিটি গঠিত হয়। জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রমজান আলী, সাধারণ সম্পাদক আলাউদ্দীন ও কোষাধ্যক্ষ আহসান হাবীব। সদর উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মনোরুদ্দীন এবং কোষাধ্যক্ষ ইভান আলী। গাংনী উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুনসাদ আলী ও কোষাধ্যক্ষ আবু বক্কর। মুজিবনগর উপজেলা কমিটির নেতৃত্বে আছেন সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং কোষাধ্যক্ষ ওয়াসিম আলী। কাউন্সিলে সভাপতিত্ব করেন সিনিয়র সার্ভেয়ার গিয়াস উদ্দীন। বক্তব্য রাখেন সমিতির বিভিন্ন পর‌্যায়ের আমীন সদস্যরা। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)