ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক মিটিং ও “ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লব: নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. শাহীন উদ্দীন শাহীন এবং মহাজনপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. তোয়াজ আলী আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি ও সংগঠনের মেধাবী সংগঠক মাওলানা মুফতি তরিকুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তা এবং ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংগ্রাম একটি ঐতিহাসিক দায়িত্ব। নতুন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শে সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানটি কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
