কালিদাসপুর ও খাসকররা ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক সভা

আপলোড তারিখঃ 2025-07-12 ইং
কালিদাসপুর ও খাসকররা ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর ও খাসকররা ইউনিয়নে দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খাসকররা ইউনিয়নে আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শফিউজ্জামান মিঠু।
সভায় সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হারুন অর রশিদ। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠকেও ছিল সরব উপস্থিতি। এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়নের আমির মো. আসাদুল হক। বৈঠকে ইউনিয়নের সকল কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। সভাগুলিতে সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)