ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি দোকানের মালামাল। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যান। কিছু সময় পর দোকানের ভেতর থেকে শব্দ শোনা যায়। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে দেখতে পান দোকানের ভেতরে আগুন লেগেছে। তখন চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে এসে দোকানের সাটার খুলে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, দোকানের ভিতর থেকে বিকট শব্দ ও সাটারের নিচ এবং পাশের ভেন্টিলেটর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছিল। বাজারে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাটার খুলে বৈদ্যুতিক মিটার বন্ধ করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দোকান মালিক ইমরান জানান, সম্ভবত দোকানের সিসি ক্যামেরা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, আগুনে দোকানের কম্পিউটার, ফটোকপি মেশিন, বৈদ্যুতিক তার, ফ্যানসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
