৮৪৮ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ জব্দ

মুজিবনগরে গোডাউনে টাস্কফোর্সের অভিযান

আপলোড তারিখঃ 2025-07-12 ইং
৮৪৮ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ জব্দ ছবির ক্যাপশন:

মেহেরপুর উপজেলার মুজিবনগরে বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযানে ৮৪৮ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ জব্দ করেছে যৌথ টাস্কফোর্স। গতকার শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেদারগঞ্জ বাজারে বরকত উল্লাহ ভাণ্ডারির একটি গোডাউন থেকে এসব বীজ জব্দ করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মুজিবনগরের সহকারী কমিশনার (ভূমি)। সঙ্গে ছিলেন টাস্কফোর্স সদস্য, বিজিবির প্রতিনিধি দল এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
জব্দকৃত বীজের প্যাকেটগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ ছিল না। একই সঙ্গে বৈধ আমদানির প্রমাণস্বরূপ এলসির (খ/ঈ) কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্ট ব্যক্তি। এসব কারণেই বীজগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।


জিজ্ঞাসাবাদে বরকত উল্লাহ দাবি করেন, তিনি মেহেরপুরের বাজিতপুর বীজ ভাণ্ডার থেকে ক্যাশ মেমোর মাধ্যমে বীজ সংগ্রহ করেছেন এবং শীতকালীন মৌসুমে লাভের আশায় তা মজুত করেছিলেন। তবে বৈধ আমদানি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট কাগজপত্র বা মেয়াদের তথ্য দেখাতে পারেননি তিনি।


এ বিষয়ে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘বীজগুলো ৬ বিজিবি চুয়াডাঙ্গা সদর দপ্তরে পাঠানো হবে। সেখানে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)